ডাউনলোড

AI প্লেলিস্ট জেনারেটর

AI প্লেলিস্ট জেনারেটর দিয়ে কীভাবে প্লেলিস্ট তৈরি করবেন?

শুধু আপনার জন্য সাজানো একটি প্লেলিস্ট খুঁজে পেতে প্রস্তুত? প্লেলিস্ট ট্যাব খুলে AI প্লেলিস্ট বোতামে ট্যাপ করুন। আপনি কী খুঁজছেন তা লিখে জানান - জঁর, মুড, বাদ্যযন্ত্র বা অন্য যেকোনো নির্দিষ্ট বিবরণ - আর বাকি জাদুটা দেখাবে AI। প্লেলিস্ট তৈরি হয়ে গেলে আপনি একটি নোটিফিকেশন পাবেন, আর মন ভরে শোনার জন্য সেটি প্লেলিস্ট ট্যাবে চলে আসবে।

প্রম্পটের উদাহরণ
“রিল্যাক্স করার জন্য স্বপ্নিল ভোকাল আর মিনিমাল ইলেকট্রনিক বিটের একটা শান্ত ইন্ডি প্লেলিস্ট।”
“লং ড্রাইভের জন্য প্রাণবন্ত কান্ট্রি হিট আর নস্টালজিক সফট রকের একটা মিক্স চাই।”
“গভীর রাতে পড়ার জন্য অ্যাম্বিয়েন্ট আর নিও-সোল ট্র্যাকের এক প্রশান্তিময় মিশ্রণ।”

আপনার মনের সঙ্গে মেলে এমন গানের নিখুঁত মিক্স পেতে নানা রকম প্রম্পট দিয়ে চেষ্টা করে দেখুন। এনার্জিতে ভরপুর ট্র্যাক চান বা রিল্যাক্সিং চিল-আউট গান - AI প্লেলিস্ট জেনারেটর আপনার হাতের মুঠোয় এনে দেবে শুধু আপনার জন্য বাছাই করা গানের সংগ্রহ। মিউজিক উপভোগ করুন!

ভাষা